Recent Movies
অ-অ+
দুই মাসেরও বেশি সময় ধরে চলা টানা অবরোধের সঙ্গে ছুটির দিন ছাড়া অন্যান্য দিনের হরতালে লণ্ডভণ্ড হয়ে গেছে এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি। ১৫ লাখ শিক্ষার্থীকেই পরীক্ষাকেন্দ্রে বসতে হয়েছে অজানা
ছবি: প্রতীকী
Decrease font Enlarge font

ঢাকা: রাজধানীর বনানীর কাকলী বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস থেকে ৫ বছর বয়সী অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাভেল ব্যাগের মধ্যে লাশটি মোড়ানো অবস্থায় ছিল।

সোমবার(১৬ মার্চ’২০১৫) সন্ধ্যায় খবর পেয়ে তল্লাশি চালিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, ২জন নারী কাকলীতে ২টি ব্যাগ নিয়ে বাসটিতে ওঠে। হঠা‍ৎ করে ওই ২ নারীকে দেখতে না পেয়ে শুধু ব্যাগ থাকায় কয়েক যাত্রী বোমা বোমা চিৎকার করলে একপর্ায়ে পুলিশ আসে। পরে খুলে লাশটি দেখতে পাওয়া যায়।

ডিএমপির বনানী থানার অফিসার ইনচার্জ(ওসি) ভুইয়া মাহবুব হাসান বলেন, কাকলী বাসস্ট্যান্ডে আব্দুল্লাহপুর থেকে সাভারগামী দেশবাংলা পরিবহনের বাস থেকে লাশটি লাশ উদ্ধার করি। এ ঘটনায় চালক ও হেলপারকে আটক করা হয়েছে।  জিজ্ঞাসাবাদ চলছে।

লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ  সময়: ১৮২৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫/আপডেট: ১৮৫৫ ঘণ্টা

Hartal

বিএনপি নেতৃত্বাধীন অবরোধের ৬৮তম দিনেও দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে। এ সব বিক্ষোভ মিছিলে ২০ দলের নেতারা শনিবারের অবরোধ ও রোববার থেকে শুরু হওয়া হরতাল সফলে নেতাকর্মীদের আহবান জানান। একই সঙ্গে তারা অবিলম্বে বিএনপি যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধানসহ ২০ দল নেত্রী খালেদা জিয়াসহ নেতা..................................
 
Copyright © 2015. Jan Amar Jan