Home » » Hartal

Hartal

বিএনপি নেতৃত্বাধীন অবরোধের ৬৮তম দিনেও দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে। এ সব বিক্ষোভ মিছিলে ২০ দলের নেতারা শনিবারের অবরোধ ও রোববার থেকে শুরু হওয়া হরতাল সফলে নেতাকর্মীদের আহবান জানান। একই সঙ্গে তারা অবিলম্বে বিএনপি যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধানসহ ২০ দল নেত্রী খালেদা জিয়াসহ নেতা..................................

কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের আহবান জানান। অন্যথায় ২০ দলের চলমান আন্দোলন আরও কঠোর থেকে কঠোর করার হুশিয়ারি উচ্চারণ করেন। কুমিল্লা : ২০ দলীয় জোটের হরতাল অবরোধ সমর্থন এবং বিএনপি চেয়ারপারসনর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিনসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শনিবার কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে ২০ দলীয় জোট। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় কুমিল্লা জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক ও আদর্শ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক হাজী সফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ভিপি শাহজাহান, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল হক আখি, যুবদল নেতা জামাল হোসেন, হাজি সেলিম, মামুন, পিটার, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব লিটন, আদর্শ সদর উপজেলা ছাত্রদল আহবায়ক নুরুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। ঝিনাইদহ : ৭২ ঘন্টা হরতাল ও চলমান অবরোধের সমর্থনে ঝিনাইদহে মিছিল করেছে জেলা বিএনপি’র নেতাকর্মীরা। শনিবার শহরের আরাপপুর বাসস্টান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাবেয়া হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু পৌর যুবদলের সাধারণ সস্পাদক লোকমান হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্যদেন জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু । এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মীর ফজলে এলাহী শিমুল, মোস্তাক আহমেদ, আব্দুল মান্নান, সেলিম আহমেদ, মশিয়ার রহমান লালন, ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান, রাজু আহমেদ ও রিংকুসহ প্রমুখ। সমাবেশ নেতাকর্মীরা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে চলমান আন্দোলনে ঝাপিয়ে পড়তে ২০দলীয় জোটের সকল নেতাকর্মীকে আহবান জানান। বগুড়া : বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টার হরতাল কর্মসূচী ও লাগাতার অবরোধের সমর্থনে শনিবার বগুড়া শহরে জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও ২০ দলীয় জোটের আহবায়ক ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, হেফাজত ইসলাম জেলা শাখার সদস্য সচিব শামছুল হক, জেলা বিএনপির যুগ্ম- সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, আবুল বাশার, ছাত্রদল নেতা ফারুকুল ইসলাম, শফিকুল ইসলাম, বেলাল হোসেন বাবু, স্বেচ্ছাসেবকদল নেতা মাহবুব হোসেন লেমন প্রমুখ। টেকনাফ (কক্সবাজার) : বিএনপির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র, সাবেক প্রতিমন্ত্রী, জননেতা সালাহ উদ্দিন আহমদকে এখনো আদালতে হাজির না করার প্রতিবাদে টেকনাফ উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৩টায় টেকনাফ ষ্টেশন চত্ত্বরে উপজেলা যুবদলের আহবায়ক তরুণ রাজনীতিবিদ এ্যাডভোকেট মোঃ হাসান ছিদ্দিকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ষ্টেশনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌ-রাস্তার মোড়ে এক পথ সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক এ্যাডভোকেট মোঃ হাসান ছিদ্দিকী, সদস্য সচিব তৈয়ব উল্লাহ, জেলা আইনজীবি সমিতির সদস্য এ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী, উপজেলা বিএনপি নেতা মোঃ ওসমান। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল আলম চৌধূরীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোক্তার হোসেন বাপ্পী, হ্নীলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী মিয়া, দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক হোসাইন মুঃ আনিম, হেলাল উদ্দিন, হোয়াইক্যং দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, সাবরাং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, হ্নীলা উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ হোসেন, মোঃ ইলিয়াছ বুলবুল, সাবরাং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ হোসেন মাহমুদ, ইমাম হোসেন, যুবদল নেতা জিয়াউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আলম, হ্নীলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আলম শাহীন, যুবদল নেতা সেলিম সর্দার, তাহের নিশান, মাঈন উদ্দিন, আয়ুব আলী, সোনা মিয়া, কামাল, তোফায়েল, হোসন সিকদার, রবিউল আলম, আব্দুল আমিন আবুল, শাহিন, আলী আকবর, জাকু, জামাল, ছাত্রনেতা মোঃ আমিন, যুবনেতা শাহ আলম, শফিক, তারেক, আজাদ, রাসেল ও ইসমাঈল প্রমুখ। পথসভায় বক্তাগণ অবিলম্বে কক্সবাজারের সুর্য্য সন্তান বিএনপির মুখপাত্র সালাহ উদ্দিন আহমদকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের প্রতি দাবী জানান। অন্যথায় জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর নেতৃত্বে টেকনাফ থেকে সবকিছু অচল করে দেওয়া হবে। গণতন্ত্র রক্ষায় দেশনেত্রী খালেদা জিয়া ঘোষিত হরতাল-অবরোধ সফল করতে সকলের প্রতি আহবান জানান। টাঙ্গাইল : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা শ্রমিকদল। শনিবার বিকেলে শহরের পৌরউদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিড়ালা মোরস্থ শহীদ মিনারের সামনে এসে সমাবেশ করে। সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ আযম খান,সাধারন সম্পাদক কৃষিবিদ সামছুল আলম তোফা প্রমূখ বক্তব্য রাখেন। জেলা শ্রমিকদলের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে সমাবেশে উপস্থাপনা করেন সাধারন সম্পাদক একে এম মনিরুল হক মনির। এ সময় জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা শ্রমিক দলের সহসভাপতি আহসানুল হক টিটু, আবুসাইদ, মোমিনুল ইসলাম লাভলু, জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক ইলিয়াস, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবুল সরকার, আমিনুর রহমান, শ্রমিকদল নেতা ছোট মনি, মাহমুদ, একে আজাদ বুলবুল, রহিজ, জালু, নজরুল, আনোয়ার, শাহীন, তানসেন, ফরিদ, নিজাম, ছোট ইলিয়াছ প্রমূখ উপস্থিত ছিলেন। গাজীপুরের শিবিরের বিশাল মিছিল : গাজীপুরে শিবির নেতা ফরিদ উদ্দিনের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরীর নেতাকর্মীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরীর সভাপতি ফুয়াদ হাসান পল্লবের নেতৃত্বে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মিছিল শুরু হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর সহকারী সেক্রেটারি মু.হোসেন আলী, শিবিরের জেলা সভাপতি নুরুল ইসলাম, মহানগর শিবিরের সেক্রেটারী আহমেদ ইমতিয়াজ, অফিস সম্পাদক ইশমাম আব্দুল্লাহ, মানবউন্নয়ন সম্পাদক ফজলুল হক নোমান, শিক্ষা সম্পাদক রাফিউল হাসান রুপম, প্রচার সম্পাদক হাসান মেহরাব প্রমুখ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মহানগরীর সভাপতি বলেন, ফরিদকে হত্যা করে গাজীপুরে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার যে ষড়যন্ত্র করেছে তা কখনোই ইসলামী ছাত্রশিবির হতে দেবে না। শহীদের এ রক্তের বিনিময়ে হলেও গাজীপুরের মাটিতে ইসলাম বিজয়ী হবে। তিনি সরকারকে ফরিদের হত্যাকারীদের অবিলম্বে উপযুক্ত শাস্তি দেয়ার আহ্বান জানান। উল্লেখ্য, সন্ত্রাসী হামলায় আহত ফরিদ উদ্দিন গত বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রথম পৃষ্ঠা এর আরও সংবাদ
Share this article :

0 comments:

Post a Comment

 
Copyright © 2015. Jan Amar Jan