Home »
»
Posted by Ferdaus Ahmed
Posted on 10:38 AM
with No comments
ঢাকা: রাজধানীর বনানীর কাকলী বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস থেকে ৫ বছর বয়সী অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাভেল ব্যাগের মধ্যে লাশটি মোড়ানো অবস্থায় ছিল।
সোমবার(১৬ মার্চ’২০১৫) সন্ধ্যায় খবর পেয়ে তল্লাশি চালিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, ২জন নারী কাকলীতে ২টি ব্যাগ নিয়ে বাসটিতে ওঠে। হঠাৎ করে ওই ২ নারীকে দেখতে না পেয়ে শুধু ব্যাগ থাকায় কয়েক যাত্রী বোমা বোমা চিৎকার করলে একপর্ায়ে পুলিশ আসে। পরে খুলে লাশটি দেখতে পাওয়া যায়।
ডিএমপির বনানী থানার অফিসার ইনচার্জ(ওসি) ভুইয়া মাহবুব হাসান বলেন, কাকলী বাসস্ট্যান্ডে আব্দুল্লাহপুর থেকে সাভারগামী দেশবাংলা পরিবহনের বাস থেকে লাশটি লাশ উদ্ধার করি। এ ঘটনায় চালক ও হেলপারকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫/আপডেট: ১৮৫৫ ঘণ্টা
0 comments:
Post a Comment